শিশুদের উদ্বেগ কমাতে নতুন অ্যাপ

0
221
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

উদ্বেগে ভোগা শিশুদের সাহায্য করতে চালু হয়েছে নতুন একটি অ্যাপ। শিশুদের মনে যে যে বিষয়ে ভয় কাজ করে, লুমি নোভা নামের এই অ্যাপটি সেগুলোকে জয় করতে সাহায্য করবে।

শৈশবকালীন উদ্বেগ কমাতে সাহায্যর জন্য গেমিংয়ের সঙ্গে আচরণগত থেরাপি বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি’কে মিলিয়ে সমাধান এসেছে অ্যাপটি, যেটি চালু হয়েছে ব্রিটেনের লিংকনশায়ার কাউন্টিতে।এ অ্যাপটির মাধ্যমে নিজের পছন্দের বিভিন্ন গেম খেলতে পারবে শিশুরা, যা ধীরে ধীরে তাদের ভয়কে প্রকাশ করবে ও সেগুলো কাটিয়ে উঠতে সাহায্য করবে।সাত থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য তৈরি বিনামূল্যের এই অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে ৮ জানুয়ারি থেকে।লুমি নোভা অ্যাপটিকে ডিজাইন করেছে ডিজিটাল থেরাপির জন্য সামাজিক উদ্যোগমূলক সংগঠন,বিএফবি ল্যাবস। এজন্য নানা পক্ষের সঙ্গে কথা বলেছেন তারা।এর মধ্যে রয়েছে শিশু, তাদের মা-বাবা, ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস বা এনএইচএস-এর চিকিৎসক ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা।অ্যাপটিতে শিশুদের সার্চ হিস্ট্রি অনুসারে তাদের নির্দিষ্ট পরিস্থিতিতে নিজেদের আঁকা ও নিমগ্ন ভিডিও দেখার মতো বিষয় রয়েছে।এর ফলে তাদের ভয়কে বের করে আনা সম্ভব হবে।

কোনও প্রেসক্রিপশন বা রেফারেন্সের প্রয়োজন ছাড়াই বিনামূল্যে পরিষেবাটি আপাতত কেবল ব্যবহার করতে পারবেন ব্রিটেনের লিংকনশায়ারে বসবাসকারী বা স্কুলে পড়া শিশু ও তাদের পরিবার।