ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাছ-মাংস বিক্রি নিষিদ্ধ

0
139
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
উত্তরপ্রদেশে কোনও ধর্মীয় স্থানের ৫০০ মিটার দূরত্বের মধ্যে মাংসের দোকান বন্ধ রাখতে হবে। আগামী ৬ এপ্রিল নবরাত্রি। তার আগেই উত্তরপ্রদেশ সরকারের তরফে বিশেষ নির্দেশ জারি করা হয়েছে। রামনবমীর জন্যও বিশেষ নির্দেশ জারি করা হয়েছে । রাজ্যের সমস্ত জাযগাতেই সেদিন মাছ-মাংস বিক্রি বন্ধ রাখতে হবে। যদি কেউ এই নিয়ম ভঙ্গ করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বেআইনি কসাইখানাও বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যোগী সরকারের তরফে।
এই নিয়ম মানা হচ্ছে কিনা, তারজন্য জেলাস্তরে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। পুলিশ, স্বাস্থ্য, পরিবহণ ও খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা নজরদারি চালাবেন। নির্দেশিকায় সাফ বলা হয়েছে, ওই অঞ্চলের বাইরেও একমাত্র লাইসেন্স প্রাপ্ত দোকানগুলিতেই বিশেষ শর্তে মাছ-মাংস বিক্রি করা যাবে।