গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National মেয়েদের বিক্রি, রাজস্থানে ফাঁস স্বেচ্ছাসেবী সংস্থার কীর্তি

    মেয়েদের বিক্রি, রাজস্থানে ফাঁস স্বেচ্ছাসেবী সংস্থার কীর্তি

    0
    100
    ছবি সৌজন্যে : এক্স
    গরিব পরিবার থেকে মেয়েদের কিনে চড়া দামে বিক্রি করা হত হবু পাত্রদের কাছে। রাজস্থানের একটি স্বেচ্ছাসেবী সংস্থার এই বেচাকেনার কাহিনি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। পুলিশ রাজস্থানের ওই স্বেচ্ছাসেবী সংস্থার ডেরায় হানা দেয়। গ্রেফতার করেছে সংস্থার প্রধান গায়ত্রী বিশ্বকর্মা’কে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের জয়পুর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বসসি এলাকার সুজনপুরা গ্রামে ওই সংস্থার ডেরা।
    সংস্থাটির নাম গায়ত্রী সর্বসমাজ ফাউন্ডেশন। প্রাথমিক তদন্তে পুলিশ অবশ্য জানতে পেরেছে, বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, উত্তরপ্রদেশ প্রভৃতি রাজ্য থেকে গরিব মেয়েদের কিনে নিয়ে আসতেন ওই সংস্থার কর্মীরা। তার পর তাঁদের বিয়ে দেওয়ার নাম করে মোটা টাকায় বিক্রি করে দিতেন হবু পাত্রদের কাছে।
    এক এক জন মেয়েকে প্রায় ৫ লক্ষ টাকা দামে বিক্রি করা হত বলে জানতে পেরেছে পুলিশ। নাবালিকাদের বিবাহযোগ্য হিসাবে দেখানোর জন্য তৈরি করা হত নকল আধার কার্ডও।