গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk দশেরার শক্তি প্রদর্শনে শিবসেনার উদ্ধব-শিন্ডে

    দশেরার শক্তি প্রদর্শনে শিবসেনার উদ্ধব-শিন্ডে

    0
    100
    মুম্বইয়ে আবারও দশেরা উৎসবের লড়াইয়ে উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার দুই শিবির।
    দলের ৫৮ বছরের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার। শনিবার রীতি মেনেই প্রয়াত পিতা বালাসাহেব ঠাকরের দশেরা পালনের স্থান শিবাজি পার্কে উপস্থিত হয়েছিলেন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে। অন্যদিকে, গত দু’বারের মতোই মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে যোগ দিয়েছিলেন দক্ষিণ মুম্বইয়ের আজাদ ময়দানে দশেরা উৎসবে।চলতি বছরেই মহারাষ্ট্রে বিধানসভা ভোট হওয়ার কথা। বৃহন্মুম্বই পুরসভার ভোটও হতে পারে। তার আগে শিবসেনার যুযুধান দুই গোষ্ঠীর শক্তিপ্রদর্শনের ক্ষেত্র হিসাবে দশেরা উৎসব গুরুত্বপূর্ণ ছিল। এদিন মঞ্চ থেকেই দুই শিবিরের নেতা উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্ডে একে অপরকে নিশানা পাল্টা আক্রমণ করেছেন। একনাথ শিন্ডের শিবসেনা গুরুতর প্রশ্ন তুলেছে, উদ্ধব ঠাকরে দশেরার জমায়েতে কংগ্রেস ও শরদ পাওয়ারের এনসিপি লোক পাঠাচ্ছে। ভোটের মুখে শিবসেনা শিবিরে উদ্ধবের রাজনৈতিক ওজন বাড়াতেই এই কৌশল বলে শিবসেনার অভিযোগ।
    পাল্টা উদ্ধব থাকরেও বলেছেন, একনাথ শিন্ডের দশেরার জমায়েত আসলে বিজেপির জনসভা।

     

    ছবি সৌজন্যে : নিজস্ব