গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International বোরকা পরে পার্লামেন্টে, ৭ দিন বরখাস্ত সিনেটর

    বোরকা পরে পার্লামেন্টে, ৭ দিন বরখাস্ত সিনেটর

    0
    61
    ছবি সৌজন্যে : এক্স

    অস্ট্রেলিয়ার সিনেট ডানপন্থী সিনেটর পলিন হ্যানসনকে সাত কার্যদিবসের জন্য বরখাস্ত করেছে। এ ঘটনার আগে লিন হ্যানসন বোরকা পরে পার্লামেন্টে উপস্থিত হওয়ায় ব্যাপক ক্ষোভের মুখে পড়েন।

    তাকে বোরকা খুলে আসতে বলা হলেও তিনি অস্বীকৃতি জানান, যার ফলে পার্লামেন্টের কাজকর্ম কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়েছিল। সিনেটর পলিন হ্যানসন জনসমক্ষে বোরকা নিষিদ্ধ করার জন্য প্রস্তাবিত একটি বিল উত্থাপন করতে চেয়েছিলেন।তিনি বিষয়টি নিয়ে বহুদিন ধরেই প্রচার চালাচ্ছেন। কিন্তু তার বিলটি সিনেট বাতিল করে দিলে এর প্রতিবাদ জানাতে হ্যানসন বোরকা পরে সংসদে হাজির হন। এই কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন সিনেটের অন্য আইন প্রণেতারা। মুসলিম আইন প্রণেতারা তার বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তুলেছেন।

    এদিকে সিনেটে মধ্য-বাম লেবার সরকারের নেতৃত্বে থাকা পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছেন, সিনেটর হ্যানসনের এই কর্মকাণ্ড সমাজের ওপর আঘাত এবং বিশ্বাস করেন,এ ধরনের আচরণ অস্ট্রেলিয়াকে দুর্বল করে দেয়। অস্ট্রেলিয়ার অনেক দুর্বলদের ওপরও এ ঘটনা প্রভাব পড়তে পারে।