গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home International ইরানে সেনা পাঠানো সময়ের অপচয়: ট্রাম্প

    ইরানে সেনা পাঠানো সময়ের অপচয়: ট্রাম্প

    0
    24
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই মুহূর্তে ইরানে মার্কিন সেনা পাঠানো আমেরিকার জন্য সময়ের অপচয় হবে।

    তিনি জানিয়েছেন, এখনই এমন কোনো পদক্ষেপ নিয়ে ভাবছেন না।মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন,এটা সময়ের অপচয়। তারা সবকিছু হারিয়েছে।তারা তাদের নৌবাহিনী হারিয়েছে। তারা যা হারাতে পারে তার প্রায় সবই হারিয়েছে।সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাম্প্রতিক মন্তব্যও উড়িয়ে দিয়েছেন।

    আরাঘচি এর আগে বলেছিলেন, আমেরিকা বা ইসরায়েলের সম্ভাব্য স্থল আক্রমণের জন্য ইরান প্রস্তুত রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ওই বক্তব্যকে অযথা মন্তব্য বলে উল্লেখ করেছেন। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি বর্তমান ইরানি নেতৃত্ব কাঠামোকে সাফ করে দিতে’চান। তিনি চান তাদের একজন ভালো নেতা থাকুক। আমেরিকার কিছু লোক আছে, যারা তাঁর মনে হয় ভালো কাজ করতে পারবে।