ইংল‍্যান্ডকে হারাল সেনেগাল

0
166
ছবি সৌজন্যে : এক্স

শুরুটা দুর্দান্ত হলেও শেষমেষ লজ্জার হার নিয়ে মাঠ ছাড়লো ইংল‍্যান্ড। হ‍্যারি কেইনের গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল টমাস টুখেলের দল। কিন্তু এরপর ঘুরে দাঁড়িয়ে অসাধারণ এক জয় তুলে নিয়েছে সেনেগাল। সিটি গ্রাউন্ডে প্রীতি ম‍্যাচে ৩-১ গোলে হেরেছে ইংল‍্যান্ড।

২২ ম‍্যাচে আফ্রিকার কোনো দলের বিপক্ষে তাদের এটাই প্রথম হার। টানা ২৪ ম‍্যাচ ধরে অপরাজিত থাকল সেনেগাল। অন‍্য দিকে টুখেলের কোচিংয়ে প্রথম হারের স্বাদ পেল ইংল‍্যান্ড। আগের ২১ চেষ্টাতেও আফ্রিকার কোনো দল ইংল্যান্ডকে হারাতে পারেনি।১৫ জয়ের বিপরীতে ৬ ড্র ছিল ইংলিশদের। সেই বাঁধা টপকিয়েছে সেনেগাল।অথচ, ঘরের মাঠে দারুণ শুরু করেছিল ইংল্যান্ড।কেননা ম্যাচের সাত মিনিটেই লিড পেয়েছিল তারা। দলের একমাত্র গোলটি করেন অধিনায়ক হ্যারি কেইন। সকালের সূর্য যে সব সময় ভালো কিছু আভাস দেয় না তা বুঝেছে ইংল্যান্ড।

প্রথমার্ধের বিরতিতে যাওয়ার ঠিক ৫ মিনিট আগে সেনেগালকে সমতায় ফেরান ইসমাইলা সার। এরপর বিরতি শেষে আবারো খেলা শুরু হলে সেনেগালকে লিড এনে দেন হাবিব ডিয়ারা। আর ম্যাচের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ইংল্যান্ডের জালে শেষ পেরেক মারেন চেইখ সাবালি।