ট্রফি ছাড়ছে না সেনেগাল

0
64
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

আফ্রিকা কাপ অব নেশন্স জয়ের ট্রফি ছাড়তে রাজি নয় সেনেগাল জাতীয় ফুটবল দল। কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল,সিএএফ ট্রফি বাতিল করে মরক্কো জাতীয় ফুটবল দলকে বিজয়ী ঘোষণার সিদ্ধান্ত নেওয়ার পর এর বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছে দলটি।

জানুয়ারিতে অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশন্স-এ চ্যাম্পিয়ন হয়েছিল সেনেগাল। কিন্তু দুই মাস পর সিএএফের আপিল কমিটি সেই ফল বাতিল করে মরক্কোকে বিজয়ী ঘোষণা করে, যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।এই সিদ্ধান্ত মেনে নিতে নারাজ সেনেগাল। দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা ট্রফি ছাড়বে না। বরং আগামী শনিবার সাদিও মানে ও তার সতীর্থদের সংবর্ধনা দিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে।সেদিন পেরুর বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে সেনেগাল স্তাদ দ্য ফ্রান্সে। সেখানে দর্শকদের সামনে ট্রফি প্রদর্শন ও বিজয় উদযাপনের পরিকল্পনাও রয়েছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন ফুটবলাররা।

ডিফেন্ডার মুসা নিয়াখাতে ট্রফি হাতে ছবি পোস্ট করে কটাক্ষ করেছেন। একই সুর শোনা গেছে সতীর্থ এল হাজি মালিক দিওফর কণ্ঠেও।