
তিন দিনের সফরে রাজ্যে এসেছেন ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী। কমিশনের অন্য আর একটি দল ঘুরবে উত্তরবঙ্গের পাঁচ জেলায়। সেই দলের নেতৃত্বে রয়েছেন ডেপুটি ডিরেক্টর অপূর্বকুমার সিংহ।সোমবার দুপুরে পশ্চিম বর্ধমানের অন্ডাল বিমানবন্দরে নামেন জ্ঞানেশ।
সেখান থেকে সড়কপথে বীরভূমের দিকে রওনা দেন। জেলাশাসক দফতরে তিনি বৈঠক করবেন বলে খবর। ডেপুটি কমিশনার জ্ঞানেশের সঙ্গে রয়েছেন দু’জন আধিকারিক। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং কলকাতা আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করার কথা।রাতে ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বাধীন দলটি গিয়েছে মুর্শিদাবাদ। সেখানে জেলাশাসক দফতরে বৈঠকের পর রাতে ওই জেলাতেই কাটান সকলে। মঙ্গলবার সকালে সফরসূচিতে রয়েছে নদিয়া। অন্য দিকে, সোমবার অপূর্বের নেতৃত্বাধীন দলও উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছে। তাদের সফর শুরু হয়েছে আলিপুরদুয়ার থেকে।
তার পর রাজাভাতখাওয়ায় যাবে কমিশনের ওই দল। সেখানকার বুথ পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন আধিকারিকেরা। এ ছাড়া জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং যাওয়ার কথা। কমিশন সূত্রে খবর, ওই দলটি রাজ্যে দিন পাঁচেক থাকবে।
