গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata স্বাস্থ্যসচিবের অপসারণ চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি সিনিয়র চিকিৎসকদের 

    স্বাস্থ্যসচিবের অপসারণ চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি সিনিয়র চিকিৎসকদের 

    0
    135
    অবৈধ কার্যকলাপে প্রশ্রয়দাতা রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের অপসারণ চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ইমেল করেছেন সিনিয়র চিকিৎসকরা। সেই চিঠিতে স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ জানিয়েছেন তাঁরা।
    আবারও সেই সঙ্গে তাঁর অপসারণেরও দাবি জানিয়েছে চিকিৎসকদের এই সংগঠনটি। রীতিমতো তালিকা তৈরি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানিয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। মেশিন কেনা সংক্রান্ত অভিযোগ থেকে শুরু করে আর জি কর মেডিকেল কলেজ ক্যাম্পাসে ক্যাফেটেরিয়া পরিচালনা সংক্রান্ত অভিযোগ, আর জি করে দুর্নীতি নিয়ে রাজ্যপালের কাছে জেপিডির অভিযোগ, স্কিল ল্যাবের যন্ত্রপাতি কেনা সংক্রান্ত অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিতে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে লেখা হয়েছে, স্বাস্থ্য দফতরের সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিক স্বাস্থ্য সচিব। বিভিন্ন চিকিৎসক সংগঠন নিম্নোক্ত প্রতিটি বিষয় যথাসময়ে তাঁর গোচরে এনেছিল।
    বহু তথ্য আরটিআই করে পাওয়া গেছে। কিন্তু দুর্বোধ্য কারণে তিনি নীরব থেকেছেন বা অভিপ্রেত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছেন।
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল