গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National মঙ্গলবার পজিটিভে সেনসেক্স ও নিফটি ৫০

    মঙ্গলবার পজিটিভে সেনসেক্স ও নিফটি ৫০

    0
    40
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    আন্তর্জাতিক ক্ষেত্রে জ্বালানি তেলের দামে বিপুল বৃদ্ধির প্রভাব পড়েছিল দালাল স্ট্রিটে, ধস নেমেছিল শেয়ার বাজারে। কিন্তু সেই অবস্থার পরিবর্তন হয়েছে মঙ্গলবার।
    বাজার খুলেই গ্রিন থেকেছে দুই বেঞ্চমার্ক ইনডেক্সের গ্রাফ। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় নিফটি ৫০ বেড়েছে ১০৮ পয়েন্ট বা ০.৪৫ শতাংশ। সেনসেক্স বেড়েছে ৪২০ পয়েন্ট বা ০.৫৪ শতাংশ।
    এই বৃদ্ধির জেরে সকাল সাড়ে ৯টায় সেনসেক্স রয়েছে ৭৭ হাজার ৯৮৬ পয়েন্টে এবং নিফটি৫০ রয়েছে ২৪ হাজার ১৩৬ পয়েন্টে। সেক্টরাল ইনডেক্সগুলিও সকাল থেকেই ভালো পারফর্ম করছে। মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকগুলি বাড়তে শুরু করেছে। আইটি এবং অয়েল অ্যান্ড গ্যাস বাদে সমস্ত সেক্টরাল ইনডেক্স এ দিন পজিটিভে রয়েছে। ফার্মা, অটো, পিএসইউ ব্যাঙ্কের মতো ইনডেক্স মঙ্গলবার সেগুলির বৃদ্ধি হয়েছে।