গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk ৮৫ হাজারের গণ্ডি পেরোল সেনসেক্স, ঊর্ধ্বমুখী নিফটিও 

    ৮৫ হাজারের গণ্ডি পেরোল সেনসেক্স, ঊর্ধ্বমুখী নিফটিও 

    0
    110
    সর্বকালীন রেকর্ড ভেঙে ৮৫ হাজারের গণ্ডি পেরিয়েছে সেনসেক্স। ঊর্ধ্বমুখী নিফটিও। বুধবার বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় ৮৫ হাজার ১৬৯.৮৭ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে সেনসেক্স। অর্থাৎ বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক বৃদ্ধি পেয়েছে ২৫৫.৮৩ পয়েন্ট।
    অন্যদিকে, দিনশেষে নিফটি পৌঁছয় ২৬ হাজার পয়েন্টে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের শেয়ারে ৬৩.৭৫ পয়েন্টের বৃদ্ধি দেখা গিয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জে এদিন ভাল ফল করেছে পাওয়ার স্টক। পাওয়ার গ্রিড কর্পোরেশন ও এনটিপিসির স্টকে ৩.৯ শতাংশ ও ১.৮৭ শতাংশ বৃদ্ধি লক্ষ করা গিয়েছে।এছাড়াও দাম বেড়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক, বজাজ ফিন্যান্স ও বজাজ ফিনসার্ভের শেয়ারের। বম্বে স্টক এক্সচেঞ্জে দর কমেছে টেক মাহিন্দ্রা, টাটা মোটরস, টাইটান, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। বিএসইর মতো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও  ভাল পারফরম্যান্স করেছে পাওয়ার গ্রিড ও এনটিপিসির শেয়ার।