
মাদক সেবনের অভিযোগে বিখ্যাত তামিল অভিনেতা শ্রীকান্তকে গ্রেফতার করেছে চেন্নাই পুলিশ। জানা যাচ্ছে, সোমবার অভিনেতাকে নুঙ্গামবাক্কাম থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ। এরপর অভিনেতার রক্তের নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষার জন্য পাঠানো হয়।
এরপরেই তাঁকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে, তাঁর সঙ্গে প্রসাদ নামক এক ব্যক্তির ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। যাঁকে চেন্নাইয়ের একটি পাব সংঘর্ষের তদন্তের সময় গ্রেফতার করেছিল পুলিশ।
আরও জানা যাচ্ছে, শ্রীকান্ত৪০ বার প্রায় ৫ লক্ষ টাকা দিয়ে প্রসাদের থেকে কোকেন কিনেছিলেন। পুলিশ অভিনেতার গুগল পে লেনদেন থেকে তার প্রমাণ পেয়েছে। ২০০০ সালের গোড়ার দিকে তামিল এবং তেলেগু ছবিতে তাঁর ভূমিকার জন্য খ্যাতি অর্জন করেছিলেন। তিনি নানবান, ওকারিকি ওকারু, ওরু নাল ওরু কানাভু এবং আদাভারি মাতালাকু অর্ধালু ভেরুলের মতো একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন।
