গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National সেনসেক্স নামল ১৫০০ পয়েন্ট, নিফটিও 

    সেনসেক্স নামল ১৫০০ পয়েন্ট, নিফটিও 

    0
    19
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    দেশের শেয়ার বাজার বৃহস্পতিবার খোলার পরেই ধসে গিয়েছে। সেনসেক্স ও নিফটি৫০-র পয়েন্ট কমেছে ২ শতাংশের বেশি। বুধবারের বৃদ্ধির পরে এই পতনের জেরে আবারও ক্ষতির মুখে লগ্নিকারীরা। বৃহস্পতিবার বাজার খোলার পরে সেনসেক্স কমেছে ১ হাজার ৫০০ পয়েন্টের বেশি।

    এর জেরে ৭১ হাজার ৫৪৬ পয়েন্টে নেমে গিয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের এই সূচক। একই হাল নিফটি৫০-র। এই সূচকও প্রায় ৫০০ পয়েন্টে ডাউন হয়েছে। এর জেরে ২২ হাজার ১৮৩ পয়েন্টে নেমে গিয়েছিল নিফটি৫০।

    এই পতনের জেরে বম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টেড ফার্মগুলির সম্মিলিত মার্কেট ক্যাপিটাইলাইজেশন কমেছে প্রায় ১০ লক্ষ কোটি টাকা।সেনসেক্স ও নিফটি৫০-র পাশাপাশি দেশের শেয়ার বাজারের সমস্ত সেক্টরাল ইনডেক্সও এ দিন ডাউন রয়েছে। নিফটি-র সেক্টরাল সূচকগুলির মধ্যে পিএসইউ ব্যাঙ্ক, রিয়েলটি, ব্যাঙ্ক, ক্যাপিটাল মার্কেট, ট্যুরিজম, ফার্মা, অটো, মেটাল, অয়েল অ্যান্ড গ্যাস, এনার্জি, ফিনানশিয়াল সার্ভিসের মতো একাধিক সূচকের পয়েন্ট কমেছে ২ থেকে সাড়ে ৩ শতাংশের মধ্যে।