
শুক্রবার প্রায় দেড় হাজার পয়েন্ট পড়েছে সেনসেক্সের সূচক। বেহাল হাল নিফটিরও।প্রায় ৪ শতাংশ পড়েছে নিফটির সূচক।সবমিলিয়ে বিনিয়োগকারীদের মাথায় হাত। উল্লেখ্য চলতি সপ্তাহের প্রত্যেক দিনই নিচের দিকে নেমেছে সেনসেক্সের সূচক। শুক্রবার বেলা ১টার সময় হাজার পয়েন্টেরও বেশি পড়ে ৭৩ হাজারের ঘরে নেমেছে সেনসেক্স।ব্যাঙ্কিং এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি লোকসান হয়েছে।
বিপুল অর্থ খুইয়েছেন স্মল এবং মিডক্যাপের বিনিয়োগকারীরা। বলা হচ্ছে কেবল শুক্রবারেই অন্তত ৫.৮ লক্ষ কোটি টাকা হারিয়েছে ভারতের শেয়ার বাজার থেকে। বিশ্লেষকদের মতে, চড়া হারের মার্কিন শুল্ক চাপানো নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার রেশ এখনও বাজারে রয়েছে।
ভারতের বাজার থেকে বিদেশি বিনিয়োগ কমছে হু হু করে। কিন্তু সেই অনুপাতে দেশীয় বিনিয়োগ বাড়ছে না।ভারত থেকে মুখ ফিরিয়ে চিনের বাজারে বিনিয়োগ করছে বিদেশি সংস্থাগুলি।
