
একদিনেই শেযার বাজারে সেনসেক্স পড়ল প্রায় পনেরশো পয়েন্ট। নিফটি ফিফটি পড়েছে প্রায় ৪৩৭ পয়েন্ট। সবমিলিয়ে দিনের শেষে ৭৫ হাজারের নিচে শেয়ার মার্কেট।
বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম ব্যারেলে ১০৭ ডলার পেরোনোর জেরে সেনসেক্স ১ হাজার ৪৫৬ পয়েন্ট পড়ে থেমেছে ৭৪ হাজার ৫৫৯.২৪ অঙ্কে। নিফটি ফিফটি ৪৩৬.৩০ পয়েন্ট নেমে হয়েছে ২৩ হাজার ৩৭৯.৫৫ অঙ্কে।
ব্যাঙ্ক নিফটিতে ব্যাপক ধাক্কা লেগেছে। ৮৮৪.৭০ পয়েন্ট পড়ে গিয়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৫৫ পয়েন্টে। পাশাপাশি, ডলারের সাপেক্ষে আরও নেমেছে টাকার দর। প্রতি ডলার ৩৫ পয়সা বেড়ে পৌঁছেছে ৯৫.৬৩ টাকায়। এর আগে কখনও এতটা পড়েনি টাকার দাম। ভূ-রাজনৈতিক অস্থিরতা সূচক ও টাকায় আরও চাপ বাড়াতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্ট মহলের।








