
প্রায় ৮৩ হাজারে পৌঁছে রেকর্ড গড়েছে সেনসেক্স। বৃহস্পতিবার সমস্ত পুরানো রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে সেনসেক্স-নিফটি।
এদিন সেনসেক্স ১ হাজার ৪৩৯ পয়েন্ট বেড়ে সূচক ৮২ হাজার ৯৬২ পয়েন্টে পৌঁছেছে। নিফটিও ৪৭০ পয়েন্ট বেড়ে ২৫ হাজার ৩৮৮-এর ঘরে গিয়েছে। সবচেয়ে বেশি যে শেয়ারগুলির দাম বেড়েছে সেগুলি হল এইচডিএফসি ব্যাঙ্ক, হিন্দালকো এবং ভারতী এয়ারটেল। এছাড়াও নিফটি ৫০-এর সমস্ত ৫০টি শেয়ারের দাম বেড়েছে। বিশ্ববাজারে ইতিবাচক সংকেতের প্রভাবে বন্ধ হওয়ার ঠিক আগে ইতিহাস তৈরি হয়েছে ভারতীয় শেয়ার বাজারে।লেনদেনের শেষ ঘণ্টায় স্টক মার্কেটের এই ঝোড়ো উত্থানের কারণে বিনিয়োগকারীরা এক নিমেষে ৬ লাখ কোটি টাকা আয় করেছেন।বিএসই-তে তালিকাভুক্ত সমস্ত কোম্পানির বাজার মূলধন ৬.৬ লাখ কোটি টাকা বেড়ে ৪৬৭.৩৬ লাখ কোটি টাকা হয়েছে।









