গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International বাজার খুলতেই ২৭০০ পয়েন্টের লাফ সেনসেক্স-র 

    বাজার খুলতেই ২৭০০ পয়েন্টের লাফ সেনসেক্স-র 

    0
    28
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু’সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করতেই লম্বা লাফ দিয়েছে সেনসেক্স এবং নিফটি। বুধবার বাজার খুলতেই ২ হাজার ৭০০ পয়েন্ট বেড়ে যায় সেনসেক্সের সূচক।
    বিএসই ২,৬৭৪.০৫ পয়েন্ট বা ৩.৫৮ শতাংশ বেড়ে ৭৭ হাজার ২৯০.৬৩ পয়েন্টে দাঁড়ায়। ৭৩১ পয়েন্ট বেড়ে নিফটি ফিফটি পৌঁছে যায় ২৪ হাজারের দোরগোড়ায়। পশ্চিম এশিয়ায় সংঘর্ষবিরতি ঘোষণার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র পতন দেখা গিয়েছে। প্রাথমিক ভাবে তাতেই স্বস্তি ফিরেছে বাজারে। ফিরতে শুরু করেছে বিনিয়োগকারীদের হারানো অর্থ। দুই পক্ষের সমঝোতার ফলে এবং হরমুজ প্রণালী খোলার ফলে অশোধিত তেলের দামে পতন লক্ষ করা গিয়েছে। এই ঘোষণাই লগ্নিকারীদের উৎসাহ দিয়েছে। বাজার খোলার পরই তেজি ঘোড়ার মতো নিফটি ফিফটি ও সেনসেক্সের সূচক ঊর্ধ্বমুখী হয়।
    প্রধান দুই সূচকের সঙ্গে সঙ্গতি রেখে বৃহত্তর বাজারও ঊর্ধ্বমুখী। নিফটি মিডক্যাপ এবং নিফটি স্মলক্যাপে যথাক্রমে ৩.২৪ শতাংশ এবং ৩.১৫ শতাংশ বৃদ্ধি লক্ষ করা গিয়েছে।