১০০০ পয়েন্টের লম্বা লাফ সেনসেক্সের, বাড়ল টাকার দাম

0
93
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
বাজার খোলার সঙ্গে সঙ্গে সোমবার ১ হাজার পয়েন্টের লম্বা লাফ দিয়েছে সেনসেক্স। পাল্লা দিয়ে বেড়েছে নিফটিও। একইসঙ্গে ডলারের তুলনায় কিছুটা বাড়ল টাকার দামও। ডলারের বিপরীতে টাকার দাম ২০ পয়সা বেড়ে হয়েছে ৮৭.৩৯ টাকা।
বাজার রিপোর্ট বলছে, এদিন বাজার খোলার কয়েক মিনিটের মধ্যে দেখা যায় সেনসেক্স ১১০০ পয়েন্টের কাছাকাছি বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও উপরে উঠতে থাকে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ১০৬৩ পয়েন্ট বেড়ে সেনসেক্স পৌঁছে গিয়েছে ৮১ হাজার ৬৬১ দশমিক ৫৯ পয়েন্টে। রিপোর্ট বলছে, ৩৬৮ পয়েন্ট বেড়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা নিফটির সূচক।
যার জেরে বেড়ে নিফটি পৌঁছে যায় ২৫ হাজারের ঘরে। বিএসই-র মিডক্যাপ ইনডেক্স এবং স্মল ক্যাপ ইনডেক্সও অনেকখানি বেড়েছে। ব্যাপক উত্থান দেখা গিয়েছে, অশোক লেল্যান্ড, ভোল্টাস, হুন্ডাই মোটর ইন্ডিয়া, হিরো মোটো, মারুতি সুজুকির শেয়ারে।