
পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে শেয়ার বাজারে ধস অব্যাহত থাকল বুধবারেও। শেষ ক্লোজিংয়ের থেকে ১ হাজার ৭০০ পয়েন্ট লোয়ারে ওপেনিং হয় সেনসেক্সের। নিফটি ৫০-র ওপেনিং হয়েছে ২ শতাংশ লোয়ারে।
অর্থাৎ প্রায় ৫০০ পয়েন্টের বেশি ডাউন হয়েছে এই সূচক। এর পাশাপাশি অধিকাংশ সেক্টরাল সূচকও এ দিন ডাউন রয়েছে। পশ্চিম এশিয়ায় আমেরিকার-ইজরায়েল-ইরান যুদ্ধের প্রভাবেই বুধবার লেনদেনের শুরুতেই নিফটি এবং সেনসেক্সের পতন ঘটেছে বলেই অনুমান বিশেষজ্ঞদের। এ দিনও গিফ্ট নিফটি ২.২৩ শতাংশ ডাউন রয়েছে। ডেটা প্যাটার্ন এই সংস্থার শেয়ার দর ৩ হাজার ২০৪ টাকা। এর টার্গেট প্রাইস ৩ হাজার ৪০০ টাকা এবং স্টপ লস ৩ হাজার ৪৬ টাকা। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এই স্টকের দাম ৭১ টাকা। এর টার্গেট প্রাইস ৭৭ টাকা এবং স্টপ লস ৬৮ টাকা।
এমসিএক্স এই স্টকের দাম ২ হাজার ৫০১ টাকা। এর টার্গেট প্রাইস ২ হাজার ৬৩০ টাকা এবং স্টপ লস ২ হাজার ৪৫০ টাকা। মুথুট ফিনান্স এই স্টকের দাম ৩ হাজার ৪৭১ টাকা। এর টার্গেট প্রাইস ৩ হাজার ৬০০ টাকা এবং স্টপ লস ৩ হাজার ৪০০ টাকা।









