
আদানির স্টকে পতন সত্ত্বেও ৮০ হাজারের গন্ডি পেরিয়েছে সেনসেক্স। নিফটির সূচক ঊর্ধ্বমুখী হয়েছে ৮০ পয়েন্ট।
বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে দেখা গিয়েছে খুশির হাওয়া। বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জ বন্ধ হওয়ার পর দেখা যায় ৮০ হাজার ২৩৪.০৮ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে সেনসেক্স। ২৩০.০২ পয়েন্ট ঊর্ধ্বমুখী হয়েছে এর সূচক। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ খোলে ২৪ হাজার ২০৪.৮০ পয়েন্টে। দিনের শেষে এই বাজারের সূচক নিফটি পৌঁছয় ২৪ হাজার ২৭৪.৯০ পয়েন্টে। এনএসইতে এ দিন ঊর্ধ্বমুখী ছিল মাঝারি পুঁজির সংস্থাগুলির স্টকের সূচক। ০.৬৫ শতাংশ বৃদ্ধি পেয়ে এই সমস্ত কোম্পানির শেয়ারের দাম। ছোট পুঁজির সংস্থাগুলির স্টকের দর বেড়েছে ১.৩৫ শতাংশ। নিফটিতে এনার্জি, মিডিয়া, পিএসই এবং সংকর ধাতুর সূচক ০.৭০ থেকে ১.৫০ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে।
তবে সর্বাধিক লাভ করেছেন ফার্মা সংস্থাগুলির লগ্নিকারীরা। পাশাপাশি রিয়্যাল এস্টেট সংস্থাগুলির স্টকের গ্রাফ নেমেছে ০.৫ শতাংশ।
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল









