চাঙ্গা শেয়ার বাজার, ১০০০ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্স

0
35
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটের ফলপ্রকাশের আবহে চাঙ্গা ভাব দেশের শেয়ার বাজারে। শেষ ক্লোজিংয়ের থেকে হায়ার পয়েন্টে স্টার্ট করে এগিয়ে গিয়েছে দুই বেঞ্চমার্ক ইনডেক্স।
সেনসেক্স ও নিফটি ফিফটি বেড়েছে ১ শতাংশেরও বেশি। এ সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে সেনসেক্স বেড়েছে প্রায় ১ হাজার পয়েন্ট বা ১.৩ শতাংশ। নিফটি ফিফটি বেড়েছে ১.২০ শতাংশ। এর জেরে নিফটি ফিফটি পৌঁছেছিল ২৪ হাজার ২৯০ পয়েন্টে। সেনসেক্স ৭৭ হাজার ৯১১ পয়েন্টে উঠেছিল। এই বৃদ্ধির জেরে বম্বে স্টক এক্সচেঞ্জ লিস্টেড স্টকগুলির মার্কেট ক্যাপ ৬ লক্ষ কোটি টাকা বেড়েছে। নিফটি স্মল ক্যাপ ও মিড ক্যাপ ইনডেক্স ১ শতাংশের বেশি বেড়েছে।
নিফটি আইটি এবং নিফটি মিডিয়া বাদে সমস্ত সেক্টরাল ইনডেক্স পজিটিভে রয়েছে। রিয়েলটি, এমএনসি, এফএমসিজি, মেটাল, অটো, ক্যাপিটাল মার্কেট, পিএসইউ ব্যাঙ্ক, ফিনানশিয়াল সার্ভিসের মতো সেক্টরাল ইনডেক্সের বৃদ্ধি হয়েছে ১ থেকে ২.৫ শতাংশের মধ্যে।