
কালো সোমবারের ঝড় কাটিয়ে মঙ্গলবার ভারতীয় শেয়ার বাজার যেন স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠেছে। মঙ্গলবার ক্লোজিং বেলে সেনসেক্স দাঁড়ায় ৭৪ হাজার ২২৭ দশমিক শূন্য আট পয়েন্টে। সোমবারের তুলনায় যা ১০৮৯ দশমিক এক ছয় পয়েন্টা বা ১ দশমিক চার আট শতাংশ বেশি। এদিকে নিফটি ৫০ ক্লোজিং বেলে গিয়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৫৩৫ দশমিক আট পাঁচ পয়েন্টে, যা গত সেশনের তুলনায় ৩৭৪ দশমিক দুই পাঁচ পয়েন্ট বা ১ দশমিক ছয় আট শতাংশ ওপরে। এদিকে ব্যাঙ্ক নিফটি ছয়শো পঞ্চাশ দশমিক নয় পয়েন্ট বা এক দশমিক তিন শতাংশ উঠে ৫০ হাজার ৫১১ পয়েন্টে গিয়ে পৌঁছায়।
