সেনসেক্স ২৫০ পয়েন্ট বৃদ্ধি, নিফটি ৮০ পয়েন্ট 

0
68
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
মঙ্গলবারও বাজার খুলতেই দেখা গিয়েছে ২৫০ পয়েন্ট মতো উঠে ট্রেডিং করছে সেনসেক্স। ৮০ পয়েন্টের মতো উঠে ট্রেডিং দেখা গিয়েছে নিফটিতে।
সোমবার ব্যাঙ্ক নিফটিতে ব্যাপক গতি দেখা দিলেও, মঙ্গলবার সেই ছবি দেখা যায়নি। প্রভুদাস লীলাধরের টেকনিক্যাল রিসার্চের ভাইস প্রেসিডেন্ট বৈশালী পারেখের মতে ভারতীয় স্টক মার্কেটের সেন্টিমেন্ট এখন পজিটিভ রয়েছে। এই অবস্থায় থাকলে ২৬৩৫০-এর জোনে নিফটি পৌঁছতে পারে বলে মনে করছেন তিনি। তবে ২৫৮০০-২৫৮৫০ এর জোনে একটা বাধা মিলবে বলে তাঁর মত। এখনই ২৫৭০০-তে নিফটি ইমিডিয়েট সাপোর্ট রাখছে বলে জানাচ্ছেন তিনি। রেজিস্ট্যান্স রয়েছে ২৬১০০ স্তরে। সেনসেক্সের অন্তর্ভুক্ত কোম্পানিগুলির মধ্যে, ইটারনাল, টাইটান, অ্যাক্সিস ব্যাংক, এনটিপিসি, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, সান ফার্মাসিউটিক্যালস, পাওয়ারগ্রিড, মারুতি সুজুকি ইন্ডিয়া, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, লারসেন অ্যান্ড টুব্রো, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ভারতী এয়ারটেল এবং টাটা স্টিলের শেয়ারের দাম বেড়েছে।
অন্যদিকে, বাজাজ ফাইন্যান্স, এইচসিএল টেকনোলজিস, এশিয়ান পেইন্টস, ইন্ডিগো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং এইচডিএফসি ব্যাংক পিছিয়ে ছিল।