সেনসেক্স বাড়ল ৭৪৬ পয়েন্ট, নিফটি ২৫ হাজারের এর উপরে

0
90
ছবি সৌজন্যে : এক্স
শেয়ার বাজারে ফিরেছে দুরন্ত গতি। শুক্রবার বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্চের সূচন সেনসেক্স প্রায় ৭৪৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮২ হাজার ১৮৮ দশমিক নয় নয়-এ। এদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি প্রায় ১ দশমিক শূন্য দুই শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৩ দশমিক শূন্য ৫-এ।
এদিন বাজারের টপ গেনারদের তালিকায় ছিল গোদরেজ ইন্ডাস্ট্রিস, নিউল্যান্ড ল্যাবরেটরিজ, রামকৃষ্ণ ফোর্ডিংস, আদিত্য বিড়লা রিয়‍্যাল এস্টেট, চোলামণ্ডলম ফিনান্সিয়াল হোল্ডিংস-এর মতো কোম্পানি। অন্যদিকে সবচেয়ে ক্ষতি হয়েছে হিতাচি এনার্জি ইন্ডিয়া, জ্যোতি সিএনসি অটোমেশন, গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, জিলেট ইন্ডিয়া, সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া, রাইটস-এর মতো সংস্থার শেয়ার।
সূত্রে খবর এদিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ২৯৯৩ টি স্টক ট্রেড করেছে। এরমধ্যে ১৬৭৩টি স্টকের দাম বৃদ্ধি পেয়েছে। ১২২৯টি স্টকের দাম হ্রাস পেয়েছে। ৯১টি স্টকের দাম অপরিবর্তিত ছিল।