গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ১৫০০ পয়েন্ট সেনসেক্স, নিফটি ২৪ হাজার ছুঁইছুঁই!

    ১৫০০ পয়েন্ট সেনসেক্স, নিফটি ২৪ হাজার ছুঁইছুঁই!

    0
    120
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বৃহস্পতিবার লক্ষ্মীবারে লগ্নিকারীদের লক্ষ্মীলাভ। ফের ১ হাজার ৫০০ পয়েন্টের বেশি বেড়েছে সেনসেক্স। ঊর্ধ্বমুখী নিফটিও। বৃহস্পতিবার, ১৭ এপ্রিল বম্বে স্টক এক্সচেঞ্জ খোলার সময়ে ৭৬ হাজার ৯৬৮ তে দাঁড়িয়ে ছিল সূচক। দিনের শেষে সেনসেক্স পৌঁছয় ৭৮ হাজার ৫৫৩.২০ পয়েন্টে। অর্থাৎ মোট ১ হাজার ৫০৮.৯১ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এই বাজার। একই ছবি দেখা গিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও।
    এ দিন বাজার বন্ধ হলে দেখা যায় ৪১৪.৪৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে নিফটি ৫০। অর্থাৎ ১.৭৭ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে এই সূচক। দিনের শেষে ২৩ হাজার ৮৫১.৬৫ পয়েন্টে পৌঁছে দৌড় থামায় নিফটি ৫০। বাজার চাঙ্গা থাকায় এ দিন ২ হাজার ৩৪০টি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। দর পড়েছে ১ হাজার ৪৬৮টি স্টকের। অন্যদিকে ১৪৯টি শেয়ারের দামের কোনও পরিবর্তন হয়নি। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক, তেল ও গ্যাস, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নির্মাণকারী সংস্থা, গাড়ি ও যন্ত্রাংশ নির্মাণকারী সংস্থা এবং বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাগুলির স্টকের মূল্য এক থেকে দু’শতাংশ বৃদ্ধি পেয়েছে।
    এ ছাড়া বিএসইতে মাঝারি ও ছোট পুঁজির সংস্থাগুলির সূচক বেড়েছে ০.৫ শতাংশ। নিফটিতে সর্বাধিক লাভবান হয়েছে ভারতী এয়ারটেল, আইসিআইসিআই ব্যাঙ্ক, বজাজ ফিন্যান্স, সান ফার্মা এবং ইটারনালের লগ্নিকারীরা। কিন্তু উইপ্রো, হিরো মোটোকর্প, টেক মাহিন্দ্রা, কোল ইন্ডিয়া এবং জেএসডব্লিইউ স্টিলের বিনিয়োগের লোকসানের মুখ দেখতে হয়েছে।