
চকোলেটের প্রলোভন দেখিয়ে ১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে শ্রীরামপুরে প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
নির্যাতিতার পরিবারের অভিযোগ কয়েকদিন ধরেই চকোলেটের প্রলোভন দিয়ে তাদের মেয়েকে ডেকে নিয়ে গিয়ে নির্যাতন চালিয়েছে অভিযুক্ত। ঘটনার কথা কাউকে না বলার জন্য হুমকিও দেওয়া হয়। কিন্তু নির্যাতনের জেরে অসুস্থ হয়ে পড়ায় বিষয়টি জানতে পারেন পরিবারের লোকজন। জানা গিয়েছে নাবালিকার মা পরিচারিকার কাজ করা বাড়িতে একাই থাকত ওই নাবালিকা।
সেই সুযোগেই নির্যাতন চালিয়েছে ওই যুবক। শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। এরপরেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।








