তবলাবাদক খুনে অভিযুক্ত সিরিয়াল কিলারকে আনা হল হাওড়ায়

0
600
ছবি সৌজন্যে : নিজস্ব
কাটিহার এক্সপ্রেসে হাওড়ার বাসিন্দা তবলাবাদক। সৌমিত্র চট্টোপাধ্যায়কে খুনে অভিযুক্ত সেই সিরিয়াল কিলার রাহুল ওরফে ভোলু কর্মবীর জাঠকে এরাজ্যে নিয়ে এসেছে পুলিশ।
ভোলুকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছিল গুজরাট পুলিশ। তার মেয়াদ শেষে ট্রানজিট রিমান্ডে রাজ্য পুলিশ তাকে হাওড়ায় নিয়ে এসেছে। ১৯ নভেম্বর কাটিহার এক্সপ্রেসের প্রতিবন্ধী কামরা থেকে উদ্ধার হয়েছিল তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ। তাঁর ১০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে গেছিল ভোলু। তদন্তে নেমে এক যুবতীকে ধর্ষণ-খুনের ঘটনায় তাঁকে গ্রেফতার করেছিল গুজরাট পুলিশ। এরপরে জানা যায় একাধিক খুনের ঘটনায় অভিযুক্ত ভোলু। তবলাবাদককে ছাড়াও তরুণীকে ২০ অক্টোবর থেকে ২৪ নভেম্বরের মধ্যে খুন করেছিল ভোলু। ২০ অক্টোবর মহারাষ্ট্রের সোলাপুরে পুনে কন্যাকুমারী এক্সপ্রেসে যৌন নির্যাতনের পর এক মহিলাকে খুনের অভিযোগ রয়েছে ভোলুর বিরুদ্ধে।
এরপর সে কনটিকে বেঙ্গালুরু-মুরুদেশ্বরগামী এক্সপ্রেসে আরেকজনকে খুন করে, ১৪ নভেম্বর গুজরাটের উবারাতে একইভাবে তরুণীকে যৌন নির্যাতনের খুন করেছিল ভোলু। সেখান থেকে পালিয়ে ১৯ নভেম্বর তবলাবাদককে খুন।