ভারতকে সেবা জীবনের বড় সম্মান : পীযূষ 

0
18
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র গতিশীল নেতৃত্বে ভারতকে সেবা করার সুযোগ তাঁর জীবনের অন্যতম বড় সম্মান। এক্স পোস্টে এমনই জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। নিজের জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তার জবাবে সামাজিক মাধ্যম এক্স-এ পীযূষ গোয়েল লিখেছেন, দেশ সৌভাগ্যবান যে দেশের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছে।
বিকশিত ভারত ২০৪৭-এর লক্ষ্য পূরণ এবং প্রতিটি ভারতীয়ের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার যাত্রায় আপনার নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যেতে তিনি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেছেন, দেশ গঠনের প্রতি নরেন্দ্র মোদীর দূরদর্শিতা ও অঙ্গীকার সবসময়ই তাঁর কাছে অনুপ্রেরণা ও শক্তির উৎস হয়ে থাকবে।
এদিকে, সরকারি সূত্রে জানা গেছে, পীযূষ গোয়েল বর্তমানে সুইজারল্যান্ড সফরে রয়েছেন। রাজধানী বার্ন-এ তিনি সুইস সরকারের শীর্ষ প্রতিনিধিদের এবং দেশটির ওষুধ শিল্পের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।