গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Entertainment অরিন্দমের বাবুল-অরুণিমা জুটি 

    অরিন্দমের বাবুল-অরুণিমা জুটি 

    0
    142
    ছবি সৌজন্যে : এক্স

    অরিন্দম শীলের নতুন ছবি উৎসব এর রাত্রি’র শুটিং চলছে। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন রাজ্যের মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয় এবং অরুণিমা ঘোষ।

     

    সরস্বতী পুজোর দিন শুটিং করেছেন তাঁরা। এর আগে অরিন্দমের কাছ থেকে দর্শক একাধিক থ্রিলার উপহার পেয়েছেন। কিন্তু এই ছবির প্রেক্ষাপট পরিণত প্রেম।পরিচালকের কথায়,ভুলে গেলে চলবে না, তাঁর প্রথম ছবি ছিল, আবর্ত। বলতে পারেন, এই ছবিতে অনেকে দুর্গা সহায়-এর ছাপ খুঁজে পেতে পারেন। সম্পর্কের ছবি অরিন্দম শীলের খুব পছন্দের।ছবিতে বাবুলের চরিত্র উৎসব প্রবাসী বাঙালি। তার সঙ্গে স্বামীহারা রাত্রির,ছবিতে অরুণিমার চরিত্র,এক দিনের সাক্ষাৎ। যোগাযোগ বিচ্ছিন্ন হলেও ভাগ্যের ফেরে আবার দু’জনের দেখা হয়। তারই প্রেক্ষাপটে রয়েছে একটি যৌথ পরিবারের বিভিন্ন গল্প।সেখানে বিয়ে উপলক্ষেই সেজে উঠেছে বাড়ি। নায়ক মন্ত্রী তথা গায়ক বাবুল কেন? অরিন্দমের উত্তর,দীর্ঘ দিন আগেই বাবুল তাঁর সঙ্গে কাজের ইচ্ছাপ্রকাশ করে। আর উৎসব চরিত্রটা সিঙ্গাপুরে থাকে। অরিন্দম স্মার্ট এবং সুদর্শন কাউকে চাইছিলেন। অন্যদিকে,এই মুহূর্তে টলিপাড়ায় বেশ কিছু ছবির শুটিং নিয়ে ফেডারেশনের সঙ্গে পরিচালকদের মতানৈক্য প্রকাশ্যে এসেছে। গত বছর অরিন্দমকে তাঁদের সদস্যপদ থেকে বরখাস্ত করে পরিচালকদের সংগঠন,ডিএইআই বা ডিরেক্টর অ্যাসোসিয়েশন অফ ইর্স্টার্ন ইন্ডিয়া।

     

    সেখানে অরিন্দম কী ভাবে শুটিং করছেন? পরিচালক অরিন্দম বলেছেন,তাঁর কাজের উপরে তো কোনও রকম বিধিনিষেধ আরোপিত হয়নি। তা ছাড়া ফেডারেশনের সঙ্গেও তাঁর কোনও দিন কোনও রকম মতানৈক্য হয়নি।