গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৭

    হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৭

    0
    112
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দিপুচন্দ্র দাস-কে পিটিয়ে হত্যার ঘটনায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব সাতজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে।

    গ্রেফতারের মধ্যে আছে মো. লিমন সরকার, মো. তারেক হোসেন, মো. মানিক মিয়া , এরশাদ আলি , নিঝুম উদ্দিন, আলমগীর হোসেন ও মো. মিরাজ হোসেন আকন। র‍্যাব-১৪ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার রাতে ধর্মীয় কটূক্তির অভিযোগে দিপুচন্দ্র দাস নামে পোশাক কারখানার এক শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়। পরে কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকায় লোকজন তার মরদেহে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনী মরদেহ উদ্ধার করে। নিহত দিপু চন্দ্র দাস জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস লিমিটেডে কর্মরত ছিলেন।

    তিনি তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। ঘটনার পর তার ভাই বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।