গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home South 24 Pgs ক্যানিং স্টেডিয়ামে পদপিষ্টে জখম শিশু-সহ ৭

    ক্যানিং স্টেডিয়ামে পদপিষ্টে জখম শিশু-সহ ৭

    0
    53
    ছবি সৌজন্যে : নিজস্ব
    যুবভারতী স্টেডিয়ামের আতঙ্ক ফিরেছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং স্টেডিয়ামে। ক্যানিং পশ্চিমে এমএলএ কাপ ফাইনাল ঘিরে তুমুল অশান্তিতে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে জখম হয়েছেন শিশু-সহ অন্তত ৭ জন।
    ক্যানিং স্টেডিয়ামে দর্শক আসনের থেকে বেশি লোক ঢুকে পড়ায় এই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় বলে অভিযোগ। সাড়ে ৭ হাজার আসন বিশিষ্ট স্টেডিয়ামে জনপ্রতি ২০ টাকার টিকিট বিক্রি করা হয়। পুলিশের ব্যারিকেড, গেট ভেঙে ঢুকতে গিয়ে হুড়োহুড়ি পড়ে যায় দর্শকদের মধ্যে। খেলা শুরুর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিলেন চিত্রতারকা অঙ্কুশ-ঐন্দ্রিলাও। রবিবার ক্যানিং পশ্চিমে এমএলএ কাপ ফাইনাল ছিল। গড়িয়া ও নিউটাউনের টিমের মধ্যে ছিল সেই খেলা। পুলিশ সূত্রে খবর, ক্যানিং স্টেডিয়ামে সাড় ৭ হাজার আসন রয়েছে। তার থেকেও বেশি সংখ্যায় টিকিট বিক্রির অভিযোগ উঠে আসছে।
    বহু সংখ্যক দর্শক হুড়োহুড়ি করে গেট ভেঙে ভিতরে ঢুকতে যায়। এই সময়ে পুলিশ তাদের বাধা দেয়। কিন্তু, বিশৃঙ্খল পরিস্থিতি এড়ানো যায়নি।