
নদিয়ার শান্তিপুরে সপ্তম শ্রেণির ছাত্রী-কে ফুসলিয়ে তাঁর এক আত্মীয়ের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে বিবাহিত এক যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, ১১ তারিখ সকাল নটা নাগাদ রামনগর মিস্ত্রিপাড়া এলাকার ক্লাস সেভেনে পড়া এক নাবালিকা মেয়েকে বড় গোস্বামী পাড়ার সুকান্ত বিশ্বাস নামে এক যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে যায় লক্ষ্মীতলা মুচিপাড়ায় তার দিদির বাড়িতে।
এরপর বেশ কয়েক ঘন্টা ওই নাবালিকা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। অবশেষে বেশ কয়েক ঘন্টা পর ওই নাবালিকা মেয়ে ফিরলে পরে পরিবারের লোকজন জিজ্ঞাসাবাদ করলে পরে সে বলে অভিযুক্ত ওই যুবক তাকে বাড়ি থেকে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে আত্মীয় বাড়ির ঘরের দরজা বন্ধ করে তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে।
অভিযুক্ত যুবকের নামে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকা মেয়ের পরিবার। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে আটক করে শান্তিপুর থানার পুলিশ। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
