
রাজ্যের সরকারী কর্মীদের জন্য বেতন কাঠামো সংশোধনের জন্য সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। যদিও বকেয়া ডিএ নিয়ে ঘোষণা করা হবে পরবর্তীতে।
এমনটাই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেছেন, রাজ্য সরকারি কর্মী, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তম বেতন কমিশন গঠনে অনুমোদন দেওয়া হয়েছে। তবে কবে হবে তা নোটিফিকেশন দিয়ে জানানো হবে। এর পরেই ডিএ নিয়ে প্রশ্ন করা হয়। তার জবাবে মন্ত্রী বলেছেন, আজ ডিএ নিয়ে আলোচনা হয়নি। অবশ্যই আলোচনা হবে। তবে আজকের ক্যাবিনেট মিটিংয়ে তা এজেন্ডায় ছিল না।রাজ্য সরকারের কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএর দাবি দীর্ঘদিনের। এ নিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। মিটিং-মিছিল, প্রতিবাদ-বিক্ষোভও কম হয়নি।
তবে বিজেপি ক্ষমতায় আসার পরে সরকারি কর্মীরা ভরসা রাখছেন ডিএ নিয়ে। সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্তেও খুশি তাঁরা।







