
নাবালিকাকে বিয়ে করতে এসে মুর্শিদাবাদের সাগরপাড়ায় গ্রেফতার হয়েছেন বিহারের স্কুল শিক্ষক। জানা গিয়েছে মুর্শিদাবাদের সাগরপাড়ার ঠাকুরপাড়া গ্রামে এক নাবালিকার বিয়ে হচ্ছিল বিহারের কাটিহার জেলার স্কুল শিক্ষকের সঙ্গে।
খবর পেয়ে বিয়েবাড়িতে হানা দেয় পুলিশ। বন্ধ হয়ে যায় বিয়ের অনুষ্ঠান। এরপরেই বিয়েবাড়ি থেকে গ্রেফতার করা হয় বিহারের শিক্ষককে। অভিযুক্ত বিহারের কাটিহারের পাহাড়পুর স্কুলের শিক্ষক।
ঘটনার জেরে এলাকায় শোরগোল পড়েছে। এদিকে ওই নাবালিকাকে উদ্ধার করে হোমে পাঠানো হয়েছে।








