
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের তরফে নতুন চারটি শ্রম কোড কার্যকর করার ঘোষণা করা হয়েছে। চারটি নতুন শ্রম বিধি-মজুরি কোড, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড, সোশ্যাল সিকিউরিটি কোড এবং অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড-শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু নতুন শ্রম আইনে মহিলাদের জন্যও বিশেষ সুবিধা ও ব্যবস্থা করা হয়েছে।
নতুন শ্রম আইনে প্রথমেই যে গুরুত্বপূর্ণ বিষয়টি শ্রম আইনে জায়গা পেয়েছে, তা হল সব ধরনের ক্ষেত্রে এবার থেকে মহিলারা নাইট শিফটে কাজ করতে পারবেন। খনি থেকে শুরু করে উৎপাদন, যন্ত্র বা লজিস্টিক ক্ষেত্রে মহিলাদের রাতে কাজ করার ক্ষেত্রে কোনও বাধা থাকবে না। তবে মহিলাদের লিখিত সম্মতি নিয়েই তাদের নাইট শিফটে কাজ দিতে হবে এবং যথাযথ সুরক্ষার ব্যবস্থাও। রাখতে হবে। ওভারটাইম করলে দ্বিগুণ বেতন দিতে হবে। এছাড়া সুরক্ষিত যাতায়াতের ব্যবস্থা, সিসিটিভির নাবস্থাও রাখতে হবে। দ্বিতীয়, মহিলা কর্মীরাও এবার থেকে কাজের ক্ষেত্রে সমান সুবিধা পাবেন।
উচ্চপদে, যেখানে বেশি বেতন সেই পদে কাজ করার সুবিধা পাবেন। পুরুষ ও মহিলারা সমান সমান বেতন পাবেনা অফিস গুলিতে যে গ্রিভেন্স রিড্রেসাল কমিটি থাকে, সেখানে বাধ্যতামূলকভাবে মহিলা প্রতিনিধিত্ব থাকতে হবে। মহিলা কর্মীরা এবার থেকে পরিবার হিসাবে তাদের শ্বশুর-শাশুড়িকেও উল্লেখ করতে পারবেন। যাবতীয় কভারেজ, সুবিধাও পাবেন শ্বশুর-শাশুড়ি।





