
পশ্চিমবঙ্গ সরকার একের পর এক কেন্দ্রীয় প্রকল্প তা সে সেটা মেট্রো প্রকল্প হোক বা আয়ুষ্মান ভারত সবকিছুকেই আটকে রেখেছে। রাজ্যসভায় এভাবেই সরব হয়েছেন সাংসদ শমীক ভট্টাচার্য।
তিনি বলেছেন, পশ্চিমবঙ্গকে পিছনে নিয়ে যাচ্ছে এই তৃণমূল সরকার। যে সরকার নাকি এতো কাজ এনেছে তবে কেনো শিক্ষিত যুবক যুবতী-রা বাইরের রাজ্যে চলে যাচ্ছে কাজের সন্ধানে।
শমীকের মন্তব্য, পোস্ট পোল ভায়োলেন্স-কে নিয়ে এবং পশ্চিমবঙ্গের আইন এর শাসন এর অবলুপ্তির চিত্র তুলে ধরেন এই কঠিন পরিস্থিতিতে ৩ হাজার ৬০০ কোম্পানি তাদের হেড কোয়াটার অন্যস্থানে নিয়ে যায় পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে। সব শেষে তিনি আরো জানান সব ঠিক হয়ে যাবে নিশ্চিত থাকুন হয়ে যাবে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত শুধু ডবল ইঞ্জিন সরকার হবে।








