গোয়ার শিরগাঁও মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত একাধিক, আহত ৮০

0
128
ছবি সৌজন্যে : এক্স
গোয়ার শিরগাঁও মন্দিরে শোভাযাত্রার ভিড়ের চাপে হুড়োহুড়ির মাঝে পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে অনন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৮০ জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, মন্দিরে হাজির হয়েছিলেন প্রায় ৭০ হাজার পুণ্যার্থী। যার জেরে ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি শুরু হয়ে যায়। সেই সময় দু দল পুণ্যার্থীর মধ্যে গণ্ডগোল বেধে যায়। তারপরই হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কে অনেকেই ভিড় ঠেলে বেরিয়ে আসার চেষ্টা করতেই পদপিষ্টের ঘটনা ঘটে। উত্তর গোয়ার পুলিশ সুপার অক্ষত কৌশল জানিয়েছেন, পদপিষ্টের সঠিক কারণ কী তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানিয়েছেন, পুলিশের কাছে খবর আছে, গুজবের জেরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তারপরই পদপিষ্টের পরিস্থিতি সৃষ্টি হয়। ফলে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায়। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে গোয়ার সাওয়ান্ত।