বাংলাদেশে একাধিক মৎস্যজীবী আটক, বিধানসভায় মুখ্যমন্ত্রী 

0
118
ছবি সৌজন্যে : এক্স
বাংলাদেশে পশ্চিমবঙ্গের একাধিক মৎস্যজীবীকে গ্রেফতার করার বিষয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলেও কোনও লাভ হয়নি। বিধানসভায় কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলাদেশ প্রশাসনের হাতে গ্রেফতার হয়েছেন ভারতের মোট ৮৫ জন মৎস্যজীবী।  মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যের ৬৯ জন মৎস্যজীবী কিছু দিন আগে বাংলাদেশে ঢুকে পড়েছিলেন। তাঁদের সেখানকার জেলে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্য আইনজীবী দিয়েছেন। কেন্দ্রীয় সরকারকে বলা হলেও, কিন্তু কোনও লাভ হয়নি। বাংলাদেশ থেকে আসা একটি ট্রলারকে পশ্চিমবঙ্গে আটকানোর পরেও ছেড়ে দেওয়া হয়েছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈধ কাগজপত্র থাকায় বাংলাদেশের ওই ট্রলারটিকে ছেড়ে দেওয়া হয়।কিছু দিন আগে কাকদ্বীপ থেকে ঝড় নামের একটি ট্রলার সাগরে মাছ ধরতে গিয়েছিল।
সেই ট্রলারে থাকা ১৬ জন মৎস্যজীবীর পরিবারের কাছে খবর আসে, বাংলাদেশের সীমান্ত অতিক্রম করার অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে। এর পর থেকেই চিন্তায় রয়েছেন তাঁদের পরিজনেরা।