
পতাকা টাঙানোকে কেন্দ্র করে তৃণমূল, আইএসএফ-র মধ্যে সংঘর্ষে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার মিনাখাঁ। লাঠি নিয়ে একে অপরের দিকে ঝাঁপিয়ে পড়ে।
রবিবার সকালে পতাকা টাঙানোকে কেন্দ্র করে গন্ডগোল বাধে মিনাখাঁর বাবুরহাট বাজারে। অভিযোগ বাবুরহাট বাজারে পতাকা লাগানোর সময় তৃণমূলের দুষ্কৃতীরা অতর্কিতে হামলা চালায়। তৃণমূলের মারে বেশ কয়েকজন আইএসএফ কর্মী রক্তাক্ত হয়েছেন। যদিও তৃণমূল এটিকে আইএসএফের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেছে।
এর আগে এই মিনাখাঁতেই বিজেপির বৈঠকে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পরে পাল্টা প্রতিরোধ গড়ে আইএসএফও।
