গ্রাম থেকে শহর
News & Much More

30.4 C
Kolkata
30.4 C
Kolkata
More
    Home National দিল্লি ভোটের আগেই ৭ আপ বিধায়কের ইস্তফা 

    দিল্লি ভোটের আগেই ৭ আপ বিধায়কের ইস্তফা 

    0
    142
    ছবি সৌজন্যে : সংগৃহীত

    টিকিট না পেয়ে দিল্লি নির্বাচনের আগেই আম আদমি পার্টি থেকে ৭ বিধায়কের পদত্যাগে শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে।দলত্যাগী বিধায়ক ভাবনা গৌর এবং মদন লাল স্পষ্ট জানিয়েছেন, অরবিন্দ কেজরিওয়াল এবং আপের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলায় এই সিদ্ধান্ত নিয়েছেন।

    তবে আপের এক সূত্রের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়েই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিধায়কেরা।  ফলে ভোটের ঠিক আগেই বড় ধাক্কা খেয়েছে আপ।পদত্যাগীদের ৭ বিধায়কের মধ্য়ে রয়েছেন ভাবনা গৌর, আদর্শ নগরের বিধায়ক পবন শর্মা, মেহরৌলীর বিধায়ক নরেশ যাদব, ত্রিলোকপুরীর বিধায়ক রোহিত কুমার, জনকপুরীর বিধায়ক রাজেশ ঋষি, কস্তুরবা নগরের বিধাক মদন লাল এবং বিজিওসানের বিধায়ক বিএস জুন।গত নির্বাচনে ভাবনা গৌর পালাম থেকে লড়েছিলেন। জিতে বিধায়ক হন। তবে আপ এবার আর ওই কেন্দ্রে তাঁকে প্রার্থী করেনি।

    শুক্রবার পদত্যাগী চিঠিতে ভাবনা গৌর টিকিট না পাওয়ার কথা উল্লেখ করেননি।অরবিন্দ কেজরিওয়াল এবার এই সাত বিধায়ককে পুনরায় ভোটে টিকিট না দিয়ে নতুন মুখ এনেছেন।