পাকিস্তানের সেনা ছাউনিতে আত্মঘাতী হানা, মৃত ১২

0
151
Suicide attack on Pakistan army camp, 12 dead
Suicide attack on Pakistan army camp, 12 dead
পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়ায় সেনা ছাউনিতে আত্মঘাতী হামলায় মৃত্যু হয়েছে ১২ জওয়ানের। তবে শুরুতে পাকিস্তানি সেনা বা সরকারের তরফে এই হামলার বিষয়ে কিছু জানানো হয়নি।
বুধবার সে দেশের সেনার তরফে এক বিবৃতিতে হামলার কথা জানানো হয়। সূত্রের খবর, খাইবার-পাখতুনখোয়ায় একটি সেনা ছাউনিতে আত্মঘাতী হামলা চালিয়েছে জঙ্গিরা। বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ধাক্কা মারে সেনা ছাউনির দেওয়ালে। তাতে সেনা ছাউনি এবং আশপাশের অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু হয়েছে অন্তত ১২ জন পাকিস্তানি সেনার।পাকিস্তান সেনা  জানিয়েছে, ওই হামলার পরে পাল্টা জবাব দিয়েছেন জওয়ানেরাও। দু’পক্ষের সংঘর্ষে ছ’জন জঙ্গির মৃত্যু হয়েছে। জঙ্গিদের খোঁজে এখনও তল্লাশি অভিযান চলছে। তবে এই হামলার নেপথ্যে কারা জড়িত, সে বিষয়ে কোনও মন্তব্য করেনি পাকিস্তান সেনা।
যদিও গুল বাহাদুর গ্রুপ নামে এক জঙ্গিগোষ্ঠী ওই হামলার দায়স্বীকার করেছে।
ছবি  সৌজন্যে : এক্স