দিঘা থেকে কলকাতাগামী বাস নয়ানজুলিতে, আহত ১০ 

0
322
ছবি সৌজন্যে : নিজস্ব
বর্ষায় সৈকতশহর দিঘা ভ্রমণ সেরে কলকাতায় ফেরার পথে রাস্তা থেকে পাল্টি খেয়ে পড়েছে বাস। দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হন।
পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দিঘা থেকে কলকাতাগামী একটি শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রীবাহী বাস রাস্তার পাশে নয়নজুলিতে উল্টে পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্তোষ নামে ওই বাসটি দিঘা থেকে কলকাতার দিকে যাচ্ছিল। পথে আচমকা এক  বাইক আরোহী সামনে চলে আসায় তাঁকে বাঁচাতে গিয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপরই বাসটি রাস্তার পাশের নয়নজুলিতে উল্টে যায়।দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ দ্রুত উদ্ধারকাজ শুরু করে আহতদের কাঁথি দারুয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন। পাশাপাশি দুর্ঘটনার জেরে তৈরি হওয়া যানজটও দ্রুত নিয়ন্ত্রণে আনে পুলিশ।