নিউজিল্যান্ডের সমুদ্রসৈকতে আটকে বহু তিমি

0
55
ছবি সৌজন্যে : এক্স

নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের এক সমুদ্রসৈকতে আটকা পড়ে ছ’টি তিমি মারা গেছে। অন্যদিকে স্বেচ্ছাসেবকরা আরো ১৫ জনকে উদ্ধার করার চেষ্টা করছেন, এই তিমিগুলো এখনো জীবিত আছে।

জানা যাচ্ছে ফেয়ারওয়েল স্পিটে প্রায় ৫৫টি পাইলট তিমি ভেসে আসে। বেশির ভাগই সমুদ্রে ফিরে যেতে সক্ষম হলেও ১৫টি আটকা পড়ে।তিমিগুলো এখন সৈকতের প্রায় ১ কিলোমিটার দূরে ছড়িয়ে আছে।সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের নিয়ে কাজ করা একটি অলাভজনক সংস্থা প্রজেক্ট জোনার একটি ভিডিওতে স্বেচ্ছাসেবকরা তিমিগুলোকে ঠাণ্ডা রাখার জন্য তাদের ওপর জল ঢালতে দেখা গিয়েছে। উল্লেখ্য পাইলট তিমি অত্যন্ত সামাজিক প্রাণী এবং একে অপরের খোঁজখবর নেওয়ার স্বাভাবিক প্রবৃত্তি তাদের রয়েছে।

স্বেচ্ছাসেবকরা ১৫টি আটকে পড়া তিমিকে আবার একত্রিত করার আশা করছেন, যাতে তারা একে অপরের সঙ্গে পুনরায় মিলিত হতে এবং একসঙ্গে সাঁতার কাটতে পারে। জানা যাচ্ছে,দক্ষিণ দ্বীপের উত্তর-পশ্চিম অংশে ফেয়ারওয়েল স্পিট নামে একটি জায়গায় প্রায়ই অনেক তিমি আটকে পড়ে। সংরক্ষণ বিভাগ বলছে, এটি লম্বা পাখনাযুক্ত তিমিদের চলাচলের পথের মধ্যে পড়ায় জায়গাটি এক ধরনের প্রাকৃতিক তিমি ফাঁদ।