গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home South 24 Pgs দানা-র ভয়ে ত্রস্ত উপকূল, মাইকিং প্রশাসনের

    দানা-র ভয়ে ত্রস্ত উপকূল, মাইকিং প্রশাসনের

    0
    268
    ঘূর্ণিঝড় দানা-র ভয়ে কাঁপছে রাজ্যের উপকূলবর্তী এলাকার মানুষজন। ইতিমধ্যেই প্রশাসনের তরফে তত্পরতা শুরু হয়েছে ।
    সাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ সহ জেলার উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক। সিভিল ডিফেন্সের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । পাশাপাশি পূর্ব পূর্ব মেদিনীপুরের দিঘা, মন্দারমণি, তাজপুর সহ বিভিন্ন পর্যটক কেন্দ্রের দিকে নজর রাখছে প্রশাসন। সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলো ইতিমধ্যেই ফিরতে শুরু করেছে। ঝড়ের দাপট থেকে বাঁচাতে ট্রলারগুলো বেঁধে রাখার কাজ শুরু হয়েছে । এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় লালবাজারে উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন প্রশাসনিক আধিকারিকরা।
    ইতিমধ্যেই ৬ জেলাকে সতর্ক করেছে প্রশাসন। বৈঠক করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। অন্যদিকে ঘূর্ণিঝড় দানার জেরে ট্রেন চলাচল যাতে ব্যহত না হয় তার জন্য উদ্যোগী হয়েছে রেল। ইতিমধ্যেই খোলা হয়েছে কন্ট্রোল রুম।
    ছবি  সৌজন্যে : নিজস্ব