প্রয়াগরাজে স্পা সেন্টারের আড়ালে সেক্স র‌্যাকেট, ধৃত ২০

0
145
Sex racket behind spa center in Prayagraj arrested 20
Sex racket behind spa center in Prayagraj arrested 20

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে স্পা সেন্টারের আড়ালে সেক্স র‌্যাকেট চালানোর অভিযোগে ১৩ মহিলা-সহ ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মহিলাদের মধ্যে এক জন উগান্ডার নাগরিকও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়  সূত্রে খবর, প্রয়াগরাজের সিভিল লাইন্সে একটি বাড়ি ভাড়া করে স্পা সেন্টার খোলা হয়েছিল । প্রতিদিন নতুন নতুন লোকের আনাগোনা লেগেই থাকত সেখানে। বিষয়টি নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে তাঁরাই পুলিশে খবর দিয়েছেন । সেই খবর পেয়ে ওই বাড়িতে হানা দিয়েছে পুলিশের একটি দল। হাতেনাতে বেশ কয়েকজন ধরে ফেলেছেন তারা। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে স্পা সেন্টার চালানোর নামে সেখানে দেহব্যবসা চলত রমরমিয়ে একসঙ্গে সিভিল লাইন্সের চারটি স্পা সেন্টারে তল্লাশি অভিযান চালিয়েছে  পুলিশ। এই চক্রের জাল কতদূর বিস্তৃত তা জানতে তদন্ত শুরু করেছে হয়েছে । পুলিশ সূত্রে খবর, অভিযানের সময কিছু নারী ও পুরুষকে আপত্তিকর অবস্থায় পাওয়া গিয়েছে ।