
আলিপুরদুয়ারের যৌনপল্লিতে মহিলাকে গুলি করে খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। পাল্টা গণপিটুনিতে মৃত্যু হয়েছে আততায়ীর। গুলিতে জখম হয়েছে ক্লাস নাইনের এক ছাত্রও।
জানা গিয়েছে বাইকে করে এসে আততায়ীরা ওই মহিলাকে গুলি চালায়। মহিলা যৌনপল্লির বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রথমে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ছাত্রের পায়ে লাগে। এরপরেই মহিলাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। পরে দুষ্কৃতীদের তাড়া করে স্থানীয়রা।
একজনকে ধরে ফেলে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
