
এক বছর দশ মাসের এক শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ প্রতিবেশী এক নাবালকের বিরুদ্ধে। মালদহ থানা এলাকার দক্ষিণপাড়ার ঘটনা। এই অভিযোগ সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
পরিবারের তরফে অভিযোগ, এদিন সকালে বাড়ির উঠানেই খেলা করছিল শিশুটি। সেই সময়ই তাকে তুলে নিয়ে যায় অভিযুক্ত কিশোর। মেয়েকে দেখতে না পারায় তার খোঁজাখুজি শুরু করতেই, সেই কিশোর নিপীড়িত শিশু কন্যাকে তার মায়ের কোলে তুলে দিয়েই চম্পট দেয়। মেয়ে প্রচণ্ড কান্নাকাটি করায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানিয়েছেন, যে শিশুটির উপর যৌন নির্যাতন করা হয়েছে।
এদিন রাতেই মালদহ থানাতে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিত শিশুর পরিবারের সদস্যরা।







