গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National বিবাহিত মহিলাকে যৌন নির্যাতন! গ্রেফতার  ৪ হোটেল কর্মী

    বিবাহিত মহিলাকে যৌন নির্যাতন! গ্রেফতার  ৪ হোটেল কর্মী

    0
    119
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বিবাহিত মহিলাকে জোর করে হোটেলের ছাদে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের ঘটনায় ৪ হোটেল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু কোরমঙ্গল স্টেশনের কাছে।
    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন তিনি পরিচিত এক যুবকের সঙ্গে কোরমঙ্গল স্টেশনের কাছের হোটলের ওঠে। অভিযোগ তাঁকে প্রায় জোর করে ছাদে নিয়ে যায় যুবক। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল আরও তিন অভিযুক্ত। এরপরই মহিলাকে চারজন মিলে যৌন নির্যাতন করে বলে অভিযোগ ওঠে। ঘটনার পর করমঙ্গল থানায় যৌন নির্যাতনের অভিযোগ জানান মহিলা। তারপরই নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়।
    সেখানে তাঁর মেডিক্যাল পরীক্ষা করিয়েছে পুলিশ। তাঁদের মধ্যে তিন অভিযুক্ত পশ্চিমবঙ্গের বলে জানিয়েছে পুলিশ। অন্যজন উত্তরাখণ্ডের বাসিন্দা। পুলিশের ডেপুটি কমিশনার সারা ফতিমা বলেন, গোটা ঘটনার তদন্ত চলছে।