নাবালিকাকে যৌন নিগ্রহ খুনের হুমকি, গ্রেফতার অভিযুক্ত   

0
250
ছবি সৌজন্যে : নিজস্ব
নাবালিকাকে যৌন নিগ্রহ ও টাকা-হুমকি দিয়ে থানায় যেতে বাধা দেওয়ার অভিযোগে প্রতিবেশী এক আম্বুলান্স চালককে গ্রেফতার করেছে পুলিশ।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার কল্যাণীতে।
পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে বাড়ির পাশেই ওই নাবালিকাকে যৌন করে অ্যাম্বুলেন্স চালক। শেষ মুখ বন্ধ রাখার জন্য ওই ব্যক্তি নাবালিকাকে কিছু টাকাও দেয়। যদি পরিবারের লোকজনকে ঘটনার কথা বলে তাহলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়।
যদিও বাড়ি ফিরেই বাড়ির লোকজনকে সবটা খুলে বলে নির্যাতিতা। রাতেই কল্যাণী থানায় দায়ের হয় অভিযোগ। মাঠে নামে পুলিশ। অভিযোগ পেতেই ওই অ্যাম্বুলেন্স চালককে গ্রেফতার করে পুলিশ।